২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর নিমতলা এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর নিমতলা এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুই ভাইয়ের নাম আমীর হোসেন (১) ও রিপন (৯)। তাদের মা ফাতেমা খাতুনকে (৩০) আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই বি. জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিমতলা বিশ্বরোড মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, একটি ট্রাক ফাতেমা ও তার দুই ছেলেকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমীরের মৃত্যু হয়। ফাতেমা ও রিপনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইমন বড়