২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্যের মৃত্যুতে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:48 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্যের মৃত্যুতে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই নির্বাচনী এলাকায় একটানা ভোটগ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপির দাবির পরও দুই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন হয়নি। বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ দুই আসনের ভোট শুরু হলো। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রস্তুতির প্রয়োজন তার সবই নেওয়া হয়েছে। ভোটারা যাতে নির্বিঘে