চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কালুরঘাট শিল্প এলাকায় আগুনে চারটি বসত ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।
বুধবার ভোর ৫টার দিকে শিল্প এলাকা সংলগ্ন মোহরার খেজুরতল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে।
দমকল বাহিনীর আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর বিশু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে তা চার বসত ঘরের ৬০টি কক্ষে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, দমকল বাহিনীর কালুরঘাট ও চন্দনপুরা ইউনিটের পাঁচটি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩০১ ঘ.
bdnews24