ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী এলাকায় একটি গার্মেন্ট গুদামে দুপুরে অগ্নিকাণ্ড হয়েছে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সোয়া ২টার দিকে 'ইভেন্টস গার্মেন্টেস' নামে ওই তৈরি পোশাক কারখানার নবম তলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।"
দমকল বাহিনীর চারটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
অবশ্য আগুন লাগার কারণ জানা যায়নি।
এ ছাড়া দুপুরে মতিঝিল সেনাকল্যাণ ভবনের ১৭ তলার একটি কক্ষে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/১৮৫৬ ঘ.
bdnews24