২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধী চক্র তৎপর হতে পারে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আশঙ্কা করছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত এবং নির্বাচিত সরকারকে বিব্রত করতে স্বাধীনতাবিরোধী চক্র যে কোনো সময় তৎপর হতে পারে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আশঙ্কা করছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত এবং নির্বাচিত সরকারকে বিব্রত করতে স্বাধীনতাবিরোধী চক্র যে কোনো সময় তৎপর হতে পারে। রাষ্ট্রপতি বলেছেন, "দেশে সৃষ্টি হতে পারে বিভাজন ও আস্থার কৃত্রিম সংকট।" নবম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে মঙ্গলবার ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি। "বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেজন্য দেশবাসীকে সদাসতর্ক ও সজাগ থাকতে হবে," বলেন জিল্লুর রহমান। সংসদ অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি রাষ্ট্রপতি। তিনি বলেন, "আমি আশা করব সব সংসদ সদস্য এই মহান সংসদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন।" "ব্যক্তিগত বিষয়, বৈষয়িক স্বার্থ কিংবা আদালতের এখতিয়ারাধীন বিষয় নিয়ে রাজনীতি আবর্তিত হলে গণতন্ত্র ব্যহত হয়।" প্রধানমন্ত্রী কার্যালয়ে গত ১৩ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির এ ভাষণ অনুমোদন করা হয়। রাষ্ট্রপতির ভাষণ স