২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ১

বরিশাল-বানারীপাড়া সড়কে যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক টেম্পু যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

বরিশাল, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-বানারীপাড়া সড়কে যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক টেম্পু যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন। মঙ্গলবার দুপুরে সড়কের মাধবপাশা দুর্গাসাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. লুৎফর রহমান (৪০) উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বেসরকারি সংস্থা আশার ব্যবস্থাপক। তার বাড়ি হিজলা উপজেলার পত্তনি ভাঙ্গা গ্রামে। বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজেরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর নথুল্লাবাদ থেকে টেম্পুটি আটজন যাত্রী নিয়ে বানারীপাড়ায় যাচ্ছিলো। দুর্গাসাগর এলাকায় বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষ হলে লুৎফর ঘটনাস্থলে মারা যান। আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০১ ঘ.