২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা: তিন সচিবকে তলব

আদালত অবমাননার জন্য তিন সচিবসহ ছয় কর্মকর্তাকে ১৫ ফেব্র"য়ারি হাজির হতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার জন্য তিন সচিবসহ ছয় কর্মকর্তাকে ১৫ ফেব্র"য়ারি হাজির হতে বলেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। ওই ছয় কর্মকর্তা হলেন- খাদ্যসচিব বরুণ দেব মিত্র, সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, অর্থসচিব ড. মোহাম্মদ তারেক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ইলাহী দাদ খান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা বেগম। ২০১০ সালের ২৪ আগস্ট খাদ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা মো. আজিজুর রহমানের করা এক রিট আবেদনে হাইকোর্ট ৩০ দিনের মধ্যে তাকে অবসরকালীন ছুটি ও পেনশনসহ অন্যান্য সব অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশ পালন না হওয়ায় তিনি পুনরায় আদালত অবমাননার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত ওই ছয় কর্মকর্তাকে আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার কারণ ব্যাখ্যার নির্দেশ দেয়। মো. আজিজুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে- এমন অভিযোগ এনে ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর ইলাহী দাদ খান তাকে সুযোগ-সুবিধা না দেওয়ার নির্দেশ জারি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/১৬৪০ ঘ.