ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা মোশাররফ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, "লিখিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।"
গত ডিসেম্বর মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জেকে/২১৪৭ ঘ.
bdnews24