২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে গলাকাটা লাশ

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সৌরভ রোজারিও (২৪)। বাবার নাম সেবাস্টিয়ান রোজারিও। তাদের বাসা কুড়িল কাজীবাড়িতে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুড়িলে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। খিলক্ষেত থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুড়িলে প্রগতি সরণীর পাশে সৌরভের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।" সৌরভকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪৪ ঘ.