২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভালো কাজের মূল্যায়ন হয় না'

যারা ভালো কাজ করে তাদের যথাযথ মুল্যায়ন করা হয় না। তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা ভালো কাজ করে তাদের যথাযথ মুল্যায়ন করা হয় না। তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয় না। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বলেন, "বিশ্বায়নের যুগে এ কারণে আমরা পৃথিবীর কাছে ছোট হয়ে যাচ্ছি।" শহরের চাষাঢ়ায় জিয়াহলে উম্মেষ সাংস্কৃতিক সংগঠনের বিশ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, "সাংস্কৃতিক আন্দোলনই আমাদের এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে। আমাদের সত্ত্বা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলন অপরিহার্য।" সংগঠনের সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সামছুর রহমান, উপ-কর কমিশনার মীর্জা আশিক রানা প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.