২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে জুয়ারির হামলায় ৫ পুলিশ আহত

জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধ করতে গিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জুয়ারির হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

টাঙ্গাইল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধ করতে গিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জুয়ারির হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে। শুক্রবার রাতে দেওহাটা গ্রামে এ ঘটনার সময় জুয়ারিরা পুলিশের পিকআপ ভ্যান ও টেক্সি ভাংচুর করেছে। পরে ওই গ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। হামলায় আহত উপ-পরিদর্শক আবদুল হান্নান, কনস্টেবল হযরত আলী, নিয়ামত আলী, আসাদুজ্জামান ও আনোয়ার হোসেনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাটাইল থানার ওসি মমিনুর রহমান বলেন, জুয়া ও অশ্লীল নৃত্য চলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জুয়ারিরা হামলা চালায়। পুলিশ রাতে ওই গ্রামের রকিবুল হাসান, আবদুস সালাম, সুজন মিয়া ও বাদল মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ঘাটাইল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২১ ঘ.