২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতার মৃত্যুতে গাড়ি চলছে না দিনাজপুরে

পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রমিকরা কাজ বন্ধ রাখায় দিনাজপুরে শনিবার সকাল ৬টা থেকে সব গাড়ি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যা ৬টার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

দিনাজপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রমিকরা কাজ বন্ধ রাখায় দিনাজপুরে শনিবার সকাল ৬টা থেকে সব গাড়ি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যা ৬টার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হবে। মজিবর রহমান উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ফেডারেশন এবং দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শুক্রবার বেলা ১১টায় মারা যান। শনিবার বিকালে দিনাজপুরে তার দাফন হবে। নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রমিকদের এ কর্মসূচিতে দুর্ভোগে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে। দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজ সাংবাদিকদের বলেন, মজিবরের প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই সকাল-সন্ধ্যা বেসরকারি যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। "এটা পরিবহন ধর্মঘট নয়", বলেন তিনি। সাইফুল একথা বললেও দিনাজপুর রুটে শ্রমিকরা কোনো বেসরকারি বাস-ট্রাক, টেম্পু ও অটো রিকশা চলাচল করতে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অন্য জেলা থেকে আসা কোনো বাস-ট্রাককেও দিনাজপুরে ঢুকতে দিচ্ছে না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৩০ ঘ.