২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের পর রেলকর্মীকে চলন্ত ট্রেন থেকে নিক্ষেপ

অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর কুপিয়ে এক রেলকর্মীকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর কুপিয়ে এক রেলকর্মীকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে খিলক্ষেত এলাকায় রেললাইনের পাশ থেকে আহত ইমরুল পলাশকে (৩০) উদ্ধার করা হয়। তিনি ভোরে কমলাপুর থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য একটি ট্রেনে উঠেছিলেন বলে তার বোন সাহিদা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এক রিকশাচালক পলাশকে পড়ে থাকতে দেখে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনে ভর্তি করান। পলাশের বোন সাহিদা সাংবাদিকদের বলেন, "ভোরে পলাশ কমলাপুর থেকে ট্রেনে করে বিমানবন্দর যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।" পলাশ বাংলাদেশ রেলওয়ের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। বর্তমানে কমলাপুরে কর্মরত বলে সাহিদা জানান। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পলাশের কাছ থেকে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর তাকে কুপিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।" পলাশের গলায়, হাতে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এমআই/১৪৫০ ঘ.