২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ৫ ঘণ্টা সড়ক অবরোধ

সড়ক সংস্কারের দাবিতে বন্দর উপজেলায় শুক্রবার পাঁচঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে বন্দর উপজেলায় শুক্রবার পাঁচঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নবীগঞ্জ বাসস্ট্যান্ড-নবীগঞ্জ খেয়াঘাট সড়কে অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রেললাইন এলাকার কয়েকশ' মানুষ সড়ক অবরোধ করে। বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের নেতৃত্বে অবরোধ চলাকালে তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। বিকাল তিনটায় অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। অবরোধ চলাকালে সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। তিনি বলেন, দীর্ঘ দিন যাবত সড়কটির বেহাল অবস্থা। খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় যানবাহনগুলো। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.