২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ. লীগের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সরকার সমর্থক দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঝিনাইদহ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সরকার সমর্থক দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শেকরা গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে তিন জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শেকরা গ্রামের গফুর মোল্লা ও দুলাল জোয়ার্দারের মধ্যে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। গত মঙ্গলবার দু-গ্র"পের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত বলে স্থানীয়রা জানায়। শৈলকূপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে দুলাল জোয়ার্দারের সমর্থক মহন ফকির ও আহমেদ ফকিরের বাড়িতে হামলা চালায় গফুর মোল্লার দলের লোকজন। এ নিয়ে উভয় পক্ষ ঢাল, শকড়ি, রামদা ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.