২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

দক্ষিণ কেরাণীগঞ্জে বুধবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' জুয়েল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরাণীগঞ্জে বুধবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' জুয়েল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাব-১০ এর উপপরিচালক হারুনূর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌণে ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের পারগেণ্ডারিয়া এলাকায় কয়েকজন যুবককে দেখে র‌্যাব সদস্যদের সন্দেহ হয়। তারা এগিয়ে গেলে ওই যুবকরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি চালায়। তিনি দাবি করেন, গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে 'পাল্টি জুয়েল' হিসেবে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ পিস্তল উদ্ধার করা হয়েছে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএল/জেকে/২৩২৪ ঘ.