২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নেত্রকোনায় চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নেত্রকোনা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নেত্রকোনায় চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়েছে। পুলিশ বলেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নির্যাতনের শিকার গৃহকর্মী হলো- লক্ষ্মী সীতা চাকমা (১২)। গ্রেপ্তার দম্পতি হলেন- ভ্যাটেনারি সার্জন ডা. শিশির চাকমা (৩৫) ও তর স্ত্রী জেসিকা চাকমাকে (৩০)। পুলিশ জানায়, নেত্রকোনার ভ্যাটেনারি সার্জন শিশির ও তার স্ত্রী জেসিকা তাদের গৃহকর্মী লক্ষ্মী সীতা চাকমার ওপর প্রায়ই নির্যাতন করতেন। বুধবার সকালে একটি গ্লাস ভেঙ্গে ফেলায় জেসিকা বেধড়ক মারধর করে লক্ষ্মীকে। মারধরের পর তিনি গরম ইস্ত্রি দিয়ে লক্ষ্মীর পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেন। লক্ষ্মী বাসা থেকে পালিয়ে প্রতিবেশীদের কাছে আশ্রয় চায়। প্রতিবেশীরা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে পেরে লক্ষ্মীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দেন। নেত্রকোনা মডেল থানার ওসি এ কে এম কাউসার বলেন, আটক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.