নোয়াখালী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম থানার ওসি মোশারফ হোসেন বলেন, সুনির্দিষ্ঠ অভিযোগে আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
তবে তার বিরুদ্ধে অভিযোগটি কী তা ওই পুলিশ কর্মকর্তা জানাননি।
জেলা বিএনপি মো. শাহজাহান অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের নেতাকর্মীদের বাসায় গিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এর অংশ হিসেবে তার বাসা থেকে আশরাফকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24