২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা বন্ধে বিএসএফকে রাবার বুলেট

হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে প্রাণঘাতী নয়- এমন অস্ত্র (নন-লেথ্যাল উইপন) ও রাবার বুলেট দেবে সে দেশের সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নয়াদিল্লি, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) প্রাণঘাতী নয়- এমন অস্ত্র (নন-লেথ্যাল উইপন) ও রাবার বুলেট দেবে সে দেশের সরকার। বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে নিরীহ লোকজনকে হত্যা করছে- মানবাধিকার সংগঠনগুলোর এমন অভিযোগের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নয়াদিল্লিতে ভারত সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ সদস্যদের শিগগিরই 'নন-লেথ্যাল উইপন' দেওয়া হবে। পর্যায়ক্রমে আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্তেও বিএসএফ এ ধরনের অস্ত্র ও রসদ সরবরাহ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ২৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮৫৬ কিলোমিটারই ত্রিপুরার সঙ্গে। ওই কর্মকর্তা জানান, প্রাণহানী না ঘটিয়ে অবৈধ অনুপ্রবেশকারী, চোরাকারবারী ও দু