২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির বিরুদ্ধে আইনজীবী সমিতির কর্মসূচি

প্রধান বিচারপতি এখতিয়ারের বাইরে গিয়ে তালিকা তৈরি করে হাইকোর্টের বেঞ্চগুলোতে মামলা বণ্টন করছেন অভিযোগ তুলে এর প্রতিবাদে তার কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এখতিয়ারের বাইরে গিয়ে তালিকা তৈরি করে হাইকোর্টের বেঞ্চগুলোতে মামলা বণ্টন করছেন অভিযোগ তুলে এর প্রতিবাদে তার কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার দুপুরে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে এক সভায় মঙ্গলবারের এ কর্মসূচি ঠিক হয়। পরেতা সাংবাদিকদের জানানো হয়। কর্মসূচি অনুযায়ী দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত আইনজীবীরা প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে অবস্থান নেবেন। সভায় জ্যেষ্ঠ ও অভিজ্ঞ বিচারক নিয়ে ফৌজদারি, দেওয়ানি ও রিট মোশন বেঞ্চ পরিচালনার প্রচলিত নিয়ম পুনরায় চালুর দাবি জানানো হয়। শুনানির ক্ষেত্রে প্রধান বিচারপতির তালিকা তৈরির প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিও জানিয়েছে আইনজীবী সমিতি। একদিন আগেই এক সংবা সম্মেলনে মাহবুব অভিযোগ করেন, প্রধান বিচারপতি এখতিয়ার বহির্ভূত কাজ করে উচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে 'ধ্বংস' করছেন। "একজন ব্যক্তির খামখেয়ালির কারণে উচ্চ আদালতের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে", বলেছিলেন মাহবুব। সভায় অন্যান্যেও মধ্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও সমিতির সম্পাদক ব্যারিস্টার বদরুজ্জামান বাদল উপস্থিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭০০ ঘ.