ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে ভারত-সংলগ্ন সীমান্তে বিএসএফের গুলিতে শিশু ফেলানীর হত্যা বিষয়ে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের শুরুতেই প্রতিবাদ জানানো হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
আগামী ১৯ ও ২০ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। প্রতিবেশী দুই দেশের স্বরাষ্ট্র সচিব পযার্য়ের এটি ১১তম বৈঠক। ২০০৯ সালের ১ ও ২ ডিসেম্বর নয়াদিলি−তে ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এবারের বৈঠকে নিয়মিত এজেন্ডার বাইরে সীমান্তে বিএসএফের গুলি বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানোর কথা রয়েছে।
ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে গত ৭ জানুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে ফেলানী (১৫) নামে ওই কিশোরীকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ফেলানী নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা ইউনিয়নের বানার ভিটা গ্রামের নুরুল ইসলাম নূরুর মেয়ে।
নূরু ভারতের দিল্লিতে কাজ করেন। তার সঙ্গে সেখানে থাকতেন ফেলানী। দেশে বিয়ে ঠিক হওয়ায় বাবার সঙ্গে ফেরার পথে বিএসএফের হামলার শিকার হয় সে।
মাদক চোরাচালান বন্ধ, সীমান্ত নিরাপত্তা, মানবপাচার বন্ধ, সীমান্তের অপদখলীয় ভূমি উদ্ধার, ছিটমহল সমস্যা সমাধান করাসহ বিভিন্ন বিষয় রয়েছে বাংলাদেশের আলোচ্যসূচিতে।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, শিশু ফেলানী হত্যা বিষয়ে ভারতের কাছে ইতিমধ্যেই প্রতিবাদ জানানো হয়েছে।
স
bdnews24