২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ায় চাঁদার দাবিতে নিরাপত্তা কর্মীকে মারধর

রাজধানীর গেণ্ডারিয়ায় চাঁদা চাইতে এসে মালিককে না পেয়ে নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেণ্ডারিয়ায় চাঁদা চাইতে এসে মালিককে না পেয়ে নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে সন্ত্রাসীরা। তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। রোববার সকাল ৯টার দিকে ১৫/১ দীন নাথ সেন রোডে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ৪/৫ জন যুবক নির্মাণাধীন ভবনের মালিক খুরশিদ খানকে খুঁজতে থাকে। কি জন্য এসেছে জিজ্ঞাসা করা হলে তারা তাকে মারধর শুরু করে। এ ঘটনা দেখে অন্য শ্রমিকরা এগিয়ে এলে তারা ৫/৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গেণ্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। মনে হয় চাঁদা চাওয়ার আগে একটু ভীতি সৃষ্টি করতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।" এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে ওসি ফারুক জানান। এদিকে যাত্রাবাড়ি থানার গোলাপবাগ রেলগেট এলাকায় রোববার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত আবদুর রহিমের (৫৮) বাড়ি বরিশালের হিজলায়। পথচারীরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রহিম সাংবাদিকদের জানান, তিনি বরিশাল থেকে লঞ্চে করে সদরঘাট আসেন রোববার ভোরে। পরে রিকশায় গোলাপবাগ এক আত