২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দুর্ঘটনা তদন্তে কমিটি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই দুর্ঘটনায় ১০ জন পুলিশ সদস্য নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 06:15 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নরসিংদী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সড়ক দুর্ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই দুর্ঘটনায় ১০ জন পুলিশ সদস্য নিহত হন। শনিবার রাতে এ কমিটি করা হয় বলে পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাস উদ্দিন ভুঁইয়া জানান। তিনি বলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বিজয় বসাককে কমিটির প্রধান করা হয়েছে। তাদের তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে দুর্ঘটনায় নিহত ১০ পুলিশের প্রতি পরিবারকে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ৫০ হাজার এবং জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে পুুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ১০ হাজার টাকা করে প্রদান করেছেন। শনিবার বিকালে তাদের জানাজা শেষে আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও নরসিংদীর এসপি আক্কাছ উদ্দীন ভূঁইয়া নিহতদের পরিবারকে টাকা হস্তান্তর করেন। এ সময় স্বরাষ্ট্র সচিব আ. সোবহান সিকদার, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় সকাল ১০টার দিকে পুলিশদের বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীমুখী ট্রাকের সংঘর্ষ হলে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে আরো পাঁচজনের মৃত্যু হয়। নরসিংদী পৌর নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে যোগদান করতে তারা পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয়ে যাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.