২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হিলারির টেলিফোন জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে একত্রে কাজে আগ্রহী যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে দেশটি বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে দেশটি বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফোনে এ কথা বলেন হিলারি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহস্রাব্দ লক্ষ্য পূরণে জাতিসংঘ পুরস্কার পাওয়ায় প্রধামন্ত্রীকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। আজাদ বলেন, "গণতন্ত্র সুসংহত করা, সামাজিক ও খাদ্য নিরাপত্তা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের সফলতার প্রশংসা করেন হিলারি ক্লিনটন।" দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলেও জানান প্রেস সচিব। য্ক্তুরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। হিলারি আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে সফরে আসতে সম্মত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৪৫ ঘ.