২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সিএনজি স্টেশনে আগুন, আহত ২

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি সিএনজি স্টেশনে আগুন লেগে দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সাভার, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি সিএনজি স্টেশনে আগুন লেগে দুইজন আহত হয়েছে। শনিবার সকালে গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন 'এনার্জি প্লাস' নামক ওই সিএনজি স্টেশনে আগুন লাগার পর স্টেশনটি বন্ধ রয়েছে। সাভার দমকল বাহিনীর স্টেশন অফিসার খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাস লাইনে ছিদ্র থাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। তবে স্টেশনটির দায়িত্বরত কর্মকর্তা ফিরোজ আলম জানান, সিলিন্ডারে গ্যাস জমে থাকায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে স্টেশনটির কর্মচারী শাখাওয়াত হোসেন (২৫) ও মকবুল হোসেন (২৮) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫২২ ঘ.