২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত হয়ে ট্রানজিটে সমস্যা দেখছেন না থিনলে

ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ ও ভুটানে পণ্য পরিবহনে কোনো সমস্যা দেখছেন না সফররত ভুটানি প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ ও ভুটানে পণ্য পরিবহনে কোনো সমস্যা দেখছেন না সফররত ভুটানি প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। তিনি বলেন, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ ও ভুটান উভয়েই বাণিজ্য করতে পারে। 'থার্ড কান্ট্রি ট্রেড'এর জন্য স্থলবেষ্টিত ভুটানের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখতে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে থিম্পু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের ফলাফল সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ভুটানি প্রধানমন্ত্রী থিনলে সাংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত ভারতের মধ্য দিয়ে ট্রানজিটে আমরা কোনো সমস্যা দেখছি না। "এবং ট্রানজিট দেশের পক্ষ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ না থাকায় আমি শুধুমাত্র বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য স