বরগুনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তিন ব্যক্তিকে ছয় মাস করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেতাগী পৌরসভায় ভ্রাম্যমাণ তাদের এই সাজা দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন- পৌরসভার আলমগীর হোসেনের ছেলে বেলায়েত হোসেন (২২), মোস্তফা কামালের ছেলে শাহিন (২৪) ও কেওড়াবুনিয়া গ্রামের আবদুস সত্তার খানের ছেলে হৃদয় খানকে (২২)।
বেতাগীর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সাহা সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম এম কবির তাদের দণ্ডাদেশ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৩ ঘ.
bdnews24