২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিন্টু হত্যা মামলায় সাক্ষ্য ১৯ জানুয়ারি শুরু

ঢাকা বারের আইনজীবী শামসুল হক রিন্টু (৪৫) হত্যা মামলায় আগামি ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহন শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বারের আইনজীবী শামসুল হক রিন্টু (৪৫) হত্যা মামলায় আগামি ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহন শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন। ২০০৯ সালের ২৭ ডিসেম্বর ভোরে যাত্রাবাড়ির ধলপুরে কোল্ড ষ্টোরেজের গলিতে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হন রিন্টু। চোরের দল তার বাড়ির নারকেল গাছ থেকে ডাব চুরি করার সময় তিনি বাধা দিলে চোর তাকে ছুরিকাঘাত করে। রিন্টুর ভাই মাজহারুল হক পিন্টু এ ঘটনায় মো. চাঁন মিয়া (২০), সোহেল (২৩) ও শামসুল হক মানিক (২১) নামের তিনজনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। গত বছরের ১২ এপ্রিল এ মামলায় এ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তিনজনই কারাগারে রয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে নিয়ে আসা হয়। এর আগে মামলাটিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটি দ্রুত বিচারের জন্য এ মাসেই ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৭১৯ ঘ.