২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে আ. লীগ ১, স্বতন্ত্র ১

লালমনিরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও পাটগ্রামে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 08:13 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

লালমনিরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও পাটগ্রামে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং কর্মকর্তা মো. আবু জুবাইর হোসেন জানান, আওয়ামী লীগ সমর্থিত রিয়াজুল ইসলাম রিন্টু দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১৩ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজুর রহমান বাবলা তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৪৪ ভোট। পাটগ্রাম ইউএনও ও রির্টানিং কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র শমসের আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩ হাজার ৯৮৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির একেএম মোস্তফা সালাউজ্জামান ওপেল আনারস প্রতীক নিয়ে পান ৩ হাজার ৯৫৪ ভোট পান। তিনি ২৯ ভোটে পরাজিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২০২ ঘ.