সিরাজগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে মেয়র পদে ছয়টির মধ্যে চারটিতে বিএনপি এবং একটি করে পৌরসভায় আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্র্তরা এ ফলাফল ঘোষণা করেন।
কাজীপুরে বিএনপির আব্দুস সালাম তালা প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র জি এম তালুকদার মধু আনারস প্রতীক নিয়ে পান ২ হাজার ৪৫৪ ভোট।
উপজেলায় রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম রাত সোয়া ৯টায় ফলাফল ঘোষণা করেন।
রায়গঞ্জে জামায়াত সমর্থিত মোশারফ হোসেন ভাটা মাইক প্রতীক নিয়ে ২ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুর সাঈদ সরকার পান ২ হাজার ৪৬৮ ভোট।
রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন রায়গঞ্জের উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল আহাদ।
উল্লাপাড়ায় বিএনপি সমর্থিত বেলাল হোসেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ১১ হাজার ১৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মারুফ-বিন-হাবীব টেলিভিশন প্রতীক নিয়ে পান ১০ হাজার ৯২৪ ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা অতুল কুমার সরকার রাত পৌনে ১০টায় এ ফলাফল ঘোষণা করেন।
শাহজাদপুর পৌরসভায় বিএনপি সমর্থিত নজরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পান ১৯ হাজার ৬৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হালিমুল হক মিরু দেয়াল ঘড়ি নিয়ে পান ১৪ হাজার ২৭৩ ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান রাত সাড়ে ১০টায় এ ফলাফল ঘোষণা করেন।
বেলকুচিতে আওয়ামী লীগ সমর্থিত মফিজ উদ্দিন লাল খাঁ দোয়াত কলম প্রতীক নিয়ে পান ১২ হাজার ২০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রাজ্জাক মণ্ডল আনারস প্রতীক নিয়ে পান ১১ হাজার ৯৯৯ ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল হক রাত পৌনে ১১টায় এ ফলাফল ঘোষণা করেন।
সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত মোকাদ্দেস আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে পান ৩৬ হাজার ৩৪০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কে.এম. হোসেন আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬২ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা নিশ্চিন্ত কুমার পোদ্দার রাত ১২টায় এ ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24