পঞ্চগড়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত তৌহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে চতুর্থ বারের মত নির্বাচিত হলেন তিনি।
বুধবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল পারভেজ তৌহিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।
জেলা বিএনপির সহসভাপতি তৌহিদুল দেয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ৯২০।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন সাত হাজার ৭১৫ ভোট।
অপর মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের বহি
bdnews24