২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই হ্রদে কচুরিপানা, বিদ্যুৎ কেন্দ্র হুমকির মুখে

কাপ্তাই হ্রদে অতিরিক্ত কচুরিপানার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র ও কর্ণফুলী কাগজ কলের উৎপাদন হুমকিতে। রাঙ্গামাটি ও কাপ্তাই ঘুরে এসে জানাচ্ছেন মহসীনুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপ্তাই হ্রদে অতিরিক্ত কচুরিপানার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র ও কর্ণফুলী কাগজ কলের উৎপাদন হুমকির মুখে পড়েছে। এ ছাড়া নৌযান চলাচল এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) স্থানীয় ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। বিদ্যুৎ বিভাগ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, অভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও বিএফডিসি কর্তৃপক্ষ স্থানীয়ভাবে সাধারণ পদ্ধতিতে এ কচুরিপানা অপসারণের চেষ্টা করছে। কয়েক দফায় কর্মী নামিয়ে পানা তোলাও হয়েছে। কিন্তু এতে কার্যকর কোন ফল পাওয়া যাচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএফডিসি'র কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক জাহিরুল আলিম, বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী প্রমোতোষ বড়