২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

প্রায় সাড়ে ২২ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে ২২ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। তিনি বলেন, "৭টি প্রকল্পে ব্যয় হবে ২২ হাজার ৫২০ কোটি টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকার দেবে ৫ হাজার ৪ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ১৭ হাজার ৫১৬ কোটি টাকা। অনুমোদন প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ১২৮ কোটি টাকা ব্যয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের 'সুন্দরবন এনভায়রনমেন্টাল অ্যান্ড লাইভলিহুডস সিকিউরিটি প্রকল্প', ১০০ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 'এক্সপানশন অ্যান্ড কোয়ালিটি ইমপ্র"ভমেন্ট অব নার্সিং এডুকেশন প্রকল্প।' ৭৮ কোটি টাকা ব্যয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 'চাঁদপুর ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ (সংশোধিত) প্রকল্প', ১ হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্র"ভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রকল্প।' ৪২৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যাট দাশেরকান্দি ফর ট্রিটিং ডাইভার্টেড স্যুয়েজ ফ্রম হাতিরঝিল অ্যান্ড বেগুনবাড়ি খাল প্রকল্প', ২০ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয়ে সেতু বিভাগের 'পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্প' এবং ২০৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'বারৈয়ারহাট-হেয়াকো-রামগড় স্থল বন্দর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/২০৩৪ ঘ.