ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর একটি ডোবা থেকে রোববার উদ্ধার হওয়া দুই যুবকের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন নুরুল ইসলাম (৩০) ও ইমামুল হক মিঠু(২০)। সোমবার সকাল ১১টার দিকে নুরুল ইসলামের ভাই ফিরোজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ সনাক্ত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, "নূরুল ইসলাম একজন ট্রাকচালক, ইমামুল হেলপার। গত ২ জানুয়ারি তারা দুইজন নওগাঁর মহাদেবপুর বাজার থেকে চাল বোঝাই ট্রাক নিয়ে ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের উদ্দেশ্যে রওয়া হন।"
তাদেরকে মোবাইল ফোনে পাওয়া না যাওয়ায় ঢাকা এসে খোঁজেন বলে জানান ফিরোজ। দুজনেরই বাড়ি নওঁগা মহাদেবপুরের হারশি গ্রামে।
রোববার দুপুরে বানানীর একটি ডোবা থেকে দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে থানা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২১১৪ ঘ.
bdnews24