২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর হাতে লেখা অসমাপ্ত স্মৃতিকথা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা একটি অসমাপ্ত স্মৃতিকথা বই অকারে অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা একটি অসমাপ্ত স্মৃতিকথা বই অকারে অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি এটি রচনা করেন। স্মৃতিকথাটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। ইউপিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রায় ৩০০ পৃষ্ঠার এই স্মৃতিকথায় বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে বেড়ে ওঠা, পরিবারের কথা, ছাত্রজীবনের আন্দোলন, পাকিস্তান শুরুর দিকে পূর্ব পাকিস্তানসহ পাকিস্তানের রাজনীতি, ছাত্রলীগ ও আওয়ামী লীগ গঠন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও সরকার গঠনসহ নানা বিষয়ে আলোকপাত এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। বইটির নামকরণ করা হয়েছে বাংলায় 'অসমাপ্ত আত্মজীবনী' এবং ইংরেজীতে 'আনফিনিশড মেমোয়ারস'। মূল বাংলা বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাইযুম চৌধুরী। এতে পাণ্ডুলিপির হস্তলিপির বেশকিছু অবিকল অংশ বা ফ্যাক্সিমিলি এবং বঙ্গবন্ধুর দুর্লভ কিছু ছবিও থাকবে। বাংলাদেশের পাঠকদের জন্য ইউপিএল এই স্মৃতিকথাটির ইংরেজি অনুবাদও প্রকাশ করবে। বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯০০ ঘ.