২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরুজ্জামান মিয়া ও রিজভীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে বিদেশ যেতে বাধা না দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে বিদেশ যেতে বাধা না দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিকালে বিচারপতি মো. মেফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে চার সপ্তাহের মধ্যে তা জানাতে বলেছে আদালত। অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ও রিজভী আহমেদের দ'ুটি পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। রায়ের পর তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায়ের ফলে অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ও বিএনপি নেতা রিজভী আহমেদের বিদেশ যাওয়া ও আসায় কোনো বাধা রইলো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/কেএমএস/১৯৩৯ ঘ.