২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সংঘর্ষে আহত ১৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

গাইবান্ধা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৩ জন আহত হয়েছে। উপজেলার বড় জামালপুর গ্রামে রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে ছয়জনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৩৮), চাঁন মিয়া (৪৫), পারভীন বেগম (১৮), আলী হোসেন (৩৬), এলিজা বেগম (২৩) ও জাবেদ আলী (৪০)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের আকবর আলীর সঙ্গে সৈয়দ আলীর ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। স