২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ইটভাটা উচ্ছেদ, জরিমানা

খুলনার ফুলতলা উপজেলায় একটি ইটভাটা মালিকের ২০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলায় একটি ইটভাটা মালিকের ২০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সময় একলাখ তৈরি ইট, চারলাখ কাঁচা ইট, ৫০ হাজার ঘনফুট মাটি, ৪০ মণ কয়লা, পানি উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি পাম্প মেশিন এবং বিভিন্ন সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়। এছাড়া পরিবেশ অদিদপ্তরের খুলনা কার্যালয়কে ওই ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছে ওই আদালত। অভিযানকালে প্রায় ২৫ একর কৃষি জমিতে অবৈধভাবে গড়ে তোলা 'মেসার্স নিউ ইউনাইটেড ব্রিকস' নামের ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ইটভাটার প্রায় ১০ হাজার বর্গফুট এলাকার স্থাপনা ধবংস করা হয়। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশ অভিযানে সহায়তা করেছে। গত ২০০৫ সালে এ অবৈধ ইটভাটা গড়ে তোলা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/২০৩১ ঘ.