২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া বন্দর সচল

আট দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আখাউড়া স্থল বন্দর থেকে আবার ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আখাউড়া স্থল বন্দর থেকে আবার ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। বন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে। আজ (শনিবার) স্থলবন্দর দিয়ে সব পণ্য ত্রিপুরায় যাচ্ছে। পণ্যের মূল্য বৃদ্ধির অজুহাতে ভারতীয় ব্যবসায়ীরা হঠাৎ করেই ১ জানুয়ারি আখাউড়া স্থল বন্দরে মাছ ছাড়া আর কোনো পণ্য আমদানি করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৫ ঘ.