২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় চারজন নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত অটোরিকশাটির আরো পাঁচ যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- অটোরিকশাটির চালক নুরুল আবছার এবং যাত্রী সৈয়দ হোসেন, মোহাম্মদ ইসমাইল ও রিয়াজ উদ্দিন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। জানা যায়নি আহতদের কারো নামও। এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় কক্সবাজারগামী সুবর্ণা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক নুরুল এবং যাত্রী সৈয়দ হোসেন ও ইসমাইল মারা যান। লোহাগাড়া হাসপাতালে নেওয়ার পর অপর যাত্রী রিয়াজের মৃত্যু হয়।" ওসি আরো জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৪৪৫ ঘ.