ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যারিস্টার রফিক-উল হকের স্ত্রী ড. ফরিদা হক মারা গেছেন।
বৃহস্পতিবার বিকালে বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ফরিদা দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
ফরিদার মরদেহ শুক্রবার সকালে হাসপাতাল থেকে নয়াপল্টনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ফরিদার জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।
ফরিদা স্বামী রফিক-উল হক এবং একমাত্র ছেলে ফাহিম-উল হককে রেখে গেছেন।
গাজীপুরের চন্দ্রাসহ বিভিন্ন স্থানে হাসপাতাল ও সেবা কেন্দ্রে ফরিদা হকের দান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১০৩০ ঘ.
bdnews24