২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ আজিজকে নবাবগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

দিনাজপুরের নবাবগঞ্জ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আজিজুল হক চৌধুরীকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

দিনাজপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের নবাবগঞ্জ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আজিজুল হক চৌধুরীকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির একাংশ। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্ত্বরে সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও তার সমর্থকরা এই ঘোষণা দেন। সাংসদের বিরুদ্ধে তারা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে সাংসদ আজিজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, বুধবার রাত ৯টায় আতাউর রহমান ও সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরেই সাধারণ সম্পাদক আতাউর ও তার সমর্থকরা সাংসদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেন সাংবাদিকদের জানান, শনিবার প্রধানমন্ত্রী রংপুর আসবেন। এ বিষয়ে তিনি, আতাউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা বুধবার রাতে ডাকবাংলোর পাশের একটি মার্কেটে বসে আলোচনা করছিলেন। এ সময় সাংসদ সমর্থক গ্র"পের রেজা ও সোহেল এর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল আতাউর রহমানের ওপর হামলা চালায়। এতে দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আতাউর, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, রেজা ও সোহেল আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপে