২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক-টেম্পু সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ শহরে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংর্ঘষে টেম্পু চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ময়মনসিংহ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংর্ঘষে টেম্পু চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের ধোপাখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত টেম্পু চালক হুমায়ুন (১৭) শহরের গলগন্ডা এলাকার বাসিন্দা। কোতোয়ালী থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ধোপাখোলা মোড়ে বিপরীতমুখী টেম্পুটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে হুমায়ুন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬২৮ ঘ.