২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে নির্বাচনে বাধা নেই

ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এসকে সিনহার আদালত হাইকোর্টের আদেশ স্থগিতে নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু। মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের আদেশ স্থগিত করার ফলে চরফ্যাশন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে কোন বাধা নেই।" আগামী ২৭ জানুয়ারি ওই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ রয়েছে। গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট স্থানীয় ভোটার তালিকার বৈধতা নিয়ে স্থানীয় বাসিন্দা ইউসুফের দায়ের করা রিট আবেদনে চরফ্যাশন পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৫০ঘ.