২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্থাপন সচিবকে আদালতে তলব

আদালত অবমাননার জন্য সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে কেন শাস্তি দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। জবাব নিয়ে আগামী ১৮ জানুয়ারি আদালতে হাজির হতে সচিবের প্রতি নির্দেশও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার জন্য সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে কেন শাস্তি দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। জবাব নিয়ে আগামী ১৮ জানুয়ারি আদালতে হাজির হতে সচিবের প্রতি নির্দেশও দেওয়া হয়েছে। মোহাম্মদ রিয়াজউদ্দিন নামে এক মুক্তিযোদ্ধাসন্তানের আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আবেদনে বলা হয়, গত বছর ১০ জুন হাইকোর্ট রিয়াজউদ্দিনকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সংরক্ষিত কোটায় স্বাস্থ্য সহকারী পদে ৩০ দিনের মধ্যে নিয়োগের বিষয়টি বিবেচনার জন্য সরকারকে নির্দেশ দেয়। সেই নির্দেশ বাস্তবায়ন না করে আদালত অবমাননা হয়েছে বলে আবেদনে বলেন রিয়াজউদ্দিন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোশতাক আহমেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৩০ ঘ.