রাজশাহী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সন্দেহে রাজশাহীতে হিজবুত তাওহিদের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের কাছ থেকে প্রচারপত্র, কম্পিউটার ডিস্ক (সিডি) ও দাজ্জাল বিষয়ক ধর্মীয় বই উদ্ধার করা হয়।
বুধবার বিকালে নগরীর মতিহার থানাধীন চৌদ্দপাই এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানার নতুন বিল শিমলা এলাকার আসাদুজ্জামান খান ওরফে সোহেল (২৭), মতিহার থানার বাজে কাজলা এলাকার আলফাজ হোসেন (২৪), বিনোদপুর এলাকার মাহমুদুল করিম (২৬), ধরমপুর এলাকার মো. রবিউল আওয়াল (২৭), কাজলা এলাকার আশরাফ আলী (২৫) ও বোয়ালিয়া থানার রায়নগর মুন্নাফের মোড় এলাকার মিজানুর রহমান (২৮)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ রাজশাহীর জঙ্গি দমন সেল এবং রেলওয়ে কলোনি ক্যা
bdnews24