২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীর জরিমানা

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধা পৌরসভায় মঙ্গলবার রাতে এক মেয়র ও তিন কাউন্সিলর প্রার্থীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

গাইবান্ধা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধা পৌরসভায় মঙ্গলবার রাতে এক মেয়র ও তিন কাউন্সিলর প্রার্থীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চলাকালে এ আদেশ দেন জেলার বিচার বিভাগীয় হাকিম আজিজুর রহমান। দণ্ডিতরা হলেন- মেয়র প্রার্থী মমতাজুর রহমান বাবু, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুস সামাদ রোকন, আব্দুল হাই ও শহিদুজ্জামান শহীদ। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জিত কুমার দাস বলেন, নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ছাপানোর অভিযোগে মেয়র প্রার্থী মমতাজুর রহমান বাবুর দুই হাজার টাকা, দেওয়ালে পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী আব্দুস সামাদ রোকন ও আব্দুল হাইয়ের এক হাজার টাকা করে এবং গাছে পোস্টার লাগানোর অভিযোগে শহিদুজ্জামান শহীদের দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.