ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন পৌরসভা ও উপ-নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মচারিরা ভোট দিতে ও ভোট নেওয়ার সুবিধার্ধে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ২৭ জানুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর ও রাজশাহী বিভাগে ১২ জানুয়ারি, খুলনা ও বরিশাল বিভাগে ১৩ জানুয়ারি, ঢাকা বিভাগে ১৭ জানুয়ারি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১৮ জানুয়ারি ভোট হবে।
আদালতের নির্দেশে প্রথমে স্থগিত হওয়া ১৪ পৌরসভার পুনঃতফসিল করে নির্বাচন কমিশন। পৌরসভাগুলো হলো
bdnews24