২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টিকা দিবস শনিবার

আগামী ৮ জানুয়ারি ১৯তম জাতীয় টিকা দিবস। ওই দিন পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৮ জানুয়ারি ১৯তম জাতীয় টিকা দিবস। ওই দিন পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ২৪ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এজন্য ৮ জানুয়ারি শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টিকাদান কেন্দ্রগুলো খোলা থাকবে। ভ্রমণরত শিশুরা রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ-ফেরীঘাট ও বিমান বন্দরে স্থাপিত টিকাদান কেন্দ্র থেকে ঠিকা নিতে পারবে। নবজাতক ও অসুস্থ শিশুকেও এদিন পোলিও টিকা খাওয়ানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০৩০ ঘ.