২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চালাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চালাচল আবার শুরু হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতীতে মালবাহী একটি ট্রেনের চারটি বগি দুপুর দেড়টায় লাইনচ্যুত হয়। এরপর গুরুত্বপূর্ণ এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বগিগুলো উদ্ধারের পর রাত ৮টা ১০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। কভার এমপি স্পেশাল নামের ওই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ তদারককারী লাকসামে কর্মরত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিগুলো সরিয়ে নিয়েছে। লাকসাম রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জাকির হোসেন জানান, বগিগুলো সরিয়ে নেওয়ার পর রাত ৮টা ১০ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। প্রায় সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় কোথায় কয়টি ট্রেন আটকা পড়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২০১৯ ঘ.